admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
*** দোষী করবো না তোমায় ***
এম, চৌধুরী
————————————–
দোষী করবো না তোমারে
আমি নিজেরে নিজে দোষী মনে করি
মনে মনে ভাবি ভালোবাস কি?
আবার নিজে নিজেই হাসি
ভালবাসা ছলনা —- জানো ?
নিজেকেই প্রশ্ন করি কি দোষ ছিলো আমার
কিন্তু উত্তর খুজে পাইনা !
এ আমার মোহের রচনা।।
সন্ধ্যা মেঘের রাগে অ-কারণে ছবি জাগে,
সেই মতো মায়ার আভাসে মনের আকাশে
হাওয়ায় হাওয়ায় ভাসে শূন্যে-
শূন্যে ছিন্নলিপি মোর বিরহ মলনকল্পনায়।
দোষী করবো না তোমায়——
হয়ত সবার অজান্তেই একদিন হারিয়ে যাবো
সেদিন খুজে পাবেনা কোথাও –
এও জানি তোমার আফসোসও হবেনা- খুজবে না আমায়-
কারণ তুমি তোমার আপন ঠিকানা খুজে পেয়েছ হয়ত?
দোষী করবো না তোমায়
শত দোষ নিজের মাথায় নিয়ে পথ চলবো একাই
দোষী করবো না তোমায় -কখনো বিরক্তও করবোনা –
যদি পারো শেষ বিদায় হলে এক মুঠো মাটি ছিটিয়ে দিও কবরে —
দোষী করবো না তোমায় মরণের কালে।।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||