admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
জীবন মেলা এ—ত্ত বড়
নয়তো, অ—তি ছোট
জীবন মেলার হাটে জ্ঞান বিক্রি হয়,
কখনো আবার ধর্ম বিক্রি হয়।
বিশাল আয়োজনের হাট বসে
ক্ষমতার কুর্সি বিক্রি হয় কাগজের নোটে।
সততা বিকায় অতি অল্প মূল্যে–
চেনা জানা শৈশব সবই লাগে অজানা -অচেনা।
বোধ বা বোধদয় মলিন এখন আধুনিকতায়,
আধুনিকতা মানে পিঠখোলা ফিতা কাটা জামা –
বিক্রি হয় একদম সস্তায়।
বৈচিত্র্যময় পৃথিবী এখন মানবমেলায় –
মায়া বা মমতা নিশ্চিহ্ন মায়ের কাছে,
ছোট শিশুকে অনায়সে গলাটিপে হত্যা করে।
ভালোবাসা যেমন হাতের মুঠোয়
সময়ের সাথে তেমন উবে যায়।
ব্যাবসার পুঁজিবাদ বা ভালোবাসার পুঁজিবাদ সমান তালে ছুটছে,,,,,,,,,,,
বিবেকের কাঠগড়ায় ক’জন দাঁড়িয়ে থাকে?
থেমে নেই কেউ, দৌড়াতে হবে অনেক দূর,
একটা সময় হাফিয়ে গিয়ে অন্তঃসারশূন্য হবে অন্তঃপুর।
কার ভালে-কি লেখা আছে কে জানে?
আবারও আসুক ফিরে রঙিন মেলা!
যে মেলায় জীবনে সুখের ছোঁয়া পাওয়া যায়,
মন মেতে ওঠে পুতুল নাচের খেলায়।
কাঁচের চুড়ি পাওয়া যায়!
নাগরদোলায় চড়া যায়!
মুড়ি- মুড়কি, বাতাসা, গরম জিলাপি পাওয়া যায়।
জীবন মেলার জিলাপি প্যাচ খুলে যাক,
বায়স্কোপের নকল সিনেমাটিক জীবন দর্শন
দেখে ভেতর -বাহির জ্বলে পুরে খাক।
কবির আহবান এ মেলার হাট থেকে কেনা হোক একটা দর্পণ।
নিজেদের দেখি আর একবার হলেও ভাবি,,,
ভালোবাসতে হবে দেশমাতৃকা, ফুল, পাখি ও মাটি।