admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
দিন যায়,দিন আসে-
কত স্মৃতি চোখে ভাসে,
ছেলেবেলা মুচকি হাসে-
জীবন-খেলার তুরুপের তাসে!
ভাসছে নৌকা কর্ম-হাওয়ায়,
গতি-পথে নিরন্তর ভাবায়।
কতজনের সাথে হয় দেখা,
ভবিতব্য যায় না রোখা!
বাড়ছে শুধু অভিজ্ঞতার ঝুলি,
অতি সন্তর্পনে এগিয়ে চলি।
সুবিধাবাদীর কত ভিড়,
সমালোচকদের বিষাক্ত তীর!
রুদ্ধ হবেই চলার পথ,
থামবে একদিন জীবন-রথ!
থাকব হয়তো মনের কোণে,
কারুর কারুর অবসর-ক্ষণে!