admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২১ ৮:০৭ পূর্বাহ্ণ
ঝিলের পাশ দিয়ে হেঁটে যাই
যাবার পথে পড়ে বেগুনি ফুল,
বাহারি লাল নীল পাপড়ির ফুল,
মৌমাছি উড়ে যায় ।
আমাদের দেখা হয় উজানের স্রোতে
নৌকাদৃশ্যের বাসিন্দাদের মত ।
অকস্মাৎ কাছাকাছি এসে,
প্রাণের দুটি কথা বলতে বলতে
গন্তব্যস্থল এসে যাওয়া ।