admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
আক্রান্ত সময়গুলো এখন বিচার চায়…
রাতবিরেতে আমায় ঘুমুতে দেয় না!
আকাশের গায়ে কল্পিত বিচারসভা বসিয়ে দিই,
চোখের সামনে কত অপরাধী ভেসে ওঠে-
সবাই বিচারের অপেক্ষায়!
উকিলের ভাষা প্রতিধ্বনিত হয়-
“ধর্মাবতার,ঐ যে কবি,নিষ্ঠুরতার প্রতীক-
কবিতাকে খুন করেছে!সময়কে কষ্ট দিয়েছে!
খাঁচার পাখির ছটফটানিতে মজা পেয়েছে!
পাখিকে কাছে নেয়নি!
কবির শাস্তি হোক্!”
কবি অবিচল,কবি স্মিতহাস্যে,কবির হাতে কলম.. বিচারসভার নিস্তদ্ধতা ভাঙল-
“কে কাঁদছে?কার কান্না?”
আমি জানতাম এমন বিচারে তুমি কাঁদবেই!
তুমি এখানে কেন!তুমিও কি অপরাধী?
আসলে সময়ের কাছে হেরে গেছ তুমি,
ভালবাসার কাছে রক্তাক্ত তুমি,
ভাষার কাছে তুমি নির্বাক!
তোমারও শাস্তি হবে কবির মতো-
ভালবাসার কাঠগড়ায়!