admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ
ঝি ঝি পোকার ডাক———————
নিঝুম রাতে মুঠোভরা গুমোট কষ্ট নিয়ে—
নিজেকে গাছের মতো————————
ভাঙতে ভাঙতে মাঝ পথে থমকে যাওয়া—-
আমি বন্ধ করে দেই স্মৃতির কপাট!
দূরবর্তী আলোতে সূদুর প্রসারী দিগন্ত রঙিন স্বপ্ন—
বসন্তের কোকিল ডাকছে মিলনের আহবানে –
অভিমানী হৃদয়ে বৃষ্টি ঝরে অস্পস্ট আর্তনাদে—
তবু ভাঙা নির্জনতায় শূন্যতার কালো মেঘে–
তাকেই মনে পড়ে বিমর্ষ দংশনে!
তুমি এসেছিলেই আমাকে কষ্ট দিতে——
ভালো থাকবে? হৃদয় ভাঙ্গার অপরাধ নিয়ে।