admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ
** এমনও মনে হয় **
যে আকাশ-চেরা বিদ্যুতে তুমি আজও চমকে ওঠো,
সেই আকাশেই আমার মা আছে!
সবাই তাই বলে!
হয়তো সে কারণেই আকাশ আমার প্রিয়!
যে কালো চুলের বিনুনিতে আমার গোলাপ সযত্নে রাখো,
সেখানে আমার মায়ের গন্ধ আছে!
আমি পলকহীনতায় তোমায় দেখি!
হয়তো সে কারণেই বিনুনি আমার প্রিয়!
যে সাঁঝবেলায় তোমার শঙ্খধ্বনি আলোড়িত হয়,
সেই আলোড়নে মায়ের আকুলতা আছে!
আমি আজও স্পন্দিত হই!
হয়তো সে কারণেই শঙ্খধ্বনি আমার প্রিয়!