admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা চির অহংকার,
একুশে ফেব্রুয়ারি ভুলিতে না পারি
স্মৃতিতে বার বার।
বাংলা ভাষার শব্দ ধ্বনি
জন্মের পরে শুরু,
বাংলা আমার বাংলা সবার
মা প্রথম গুরু।
শহীদের রক্তে রাঙানো
অর্জিত মায়ের ভাষা,
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি
অবিরাম ভালোবাসা।
বায়ান্নর আন্দোলনে যারা
করেছেন আত্নদান,
প্রজন্মের তরে প্রজন্মের পরে
রবে প্রতীয়মান।