হোম
নির্বাচিত কলাম

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই প্রায় সাড়ে ৫ হাজার অনুপস্থিত বহিষ্কার ৫

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৪৬ পূর্বাহ্ণ

SSC-DAKHIL-Exam-mknewsbd

ফাইল ছবি

সারাদেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই প্রায় সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে গতকাল সোমবার এসব তথ্য জানানো হয়েছে। এসএসসি পরীক্ষার প্রথম দিনে সাধারণ নয়টি বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি-প্রথম পত্র এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ জানায়, প্রথম দিনের পরীক্ষায় সারা দেশে ৫ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন। তবে প্রথম দিনে কোনো শিক্ষক বহিষ্কারের ঘটনা ঘটেনি। এ দিন সারা দেশে তিন হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল।

জানা যায়, সাধারণ ৯টি বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছিল সব চেয়ে বেশি। এ বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৮২৫ পরীক্ষার্থী। তবে এ শিক্ষা বোর্ডের আওতায় কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ৪০০ জন। অসদুপায় অবলম্বন করায় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এ বোর্ডে। এরপরে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ৬৫৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার একজন। এছাড়া, সিলেটে ৩৫৮, দিনাজপুরে ৪৭০ জন, বহিষ্কার একজন, কুমিল্লায় ৪৯৯ জন, যশোরে ৫৩৬ জন, বহিষ্কার একজন, ময়মনসিংহে ৩৫২ জনসহ মোট ৫ হাজার ৪৪৭ জন অনুপস্থিত ও পাঁচ জনকে বহিষ্কার করার হয়েছে। তবে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের হিসেব পাওয়া যায়নি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম বারের মতো শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল সাংবাদিককের জানান, এবার ১ লাখ ২৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। যার মধ্যে ৬৬ হাজার ৫৭১ জন ছাত্র এবং ৬১ হাজার ৩৫ জন ছাত্রী রয়েছে। এ সময় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : কলাপাড়ায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হযেেছ। সকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ’২০ সালে এসএসসি পরীক্ষার্থী ৪টি কেন্দ্রে-২৩১৮জন, দাখিল ২টি কেন্দ্রে- ৬৫২জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে – ২১৩ জন মোট: ৩১৮৩ জন পরীক্ষায় অংশগ্রহন করে। অপরদিকে কুয়াকাটায় এসএসসি ও দাখিল পরিক্ষা বাংলা ও কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় কুয়াকাটা এবং মহিপুরে ৩টি কেন্দ্রে ৫টি ভেন্যুতে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৮৯৮ জন পরিক্ষাথী অংশ গ্রহন করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে এসএসসি ও দাখিলে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষার পরিবেশ সুষ্ঠ ও নকলমুক্ত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস যাবতীয় ব্যবস্থা নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার ৫ টি কেন্দ্রে ৪৮ টি মাদ্রাসা, ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৫ শত ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। এর মধ্যে ৪৮ টি মাদ্রাসায় ১ হাজার ৯ শত ৩৬ জন, ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ২ হাজার ৪ শত ৭৪ জন এবং কারিগরি ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ শত ৬৩ জন। এদের মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 9 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 9 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক