হোম
নির্বাচিত কলাম

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা ভেঙ্গেছেন ইউপি চেয়ারম্যান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

হরিপুর উপজেলা প্রতিনিধিঃ গত ২৯ শুক্রবার সকালে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুলের জমি দাবী করে প্রধান শিক্ষক জামাল উদ্দীনের নির্দেশে বিদ্যালয়ের অফিস পিয়ন নুরুল ইসলাম, হরিপুর উপজেলার হরিপুর ৫ নং সদর ইউনিয়ন পরিষদসহ সম্মুখে থাকা ৮টি দোকান ও উপজেলা প্রেসক্লাবের রুমে তালা ঝুলিয়ে দেন। বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশাকে অবহিত করা হলে, তিনি প্রধান শিক্ষককে তার কার্যালয়ে ডেকে পাঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৮টি দোকান ও উপজেলা প্রেসক্লাবে তালা খুলে দেওয়া হলেও ইউনিয়ন পরিষদের রুমের তালা ঝুলিয়ে রাখা হয়। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা জন-সাধারণ তাদের সেবা না পেয়ে ফেরত যায় এবং বিষয়টি নিয়ে সর্ব মহলের ব্যাপক আলোচনা সমালোচনা হয়। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা পরিষদের তালা ভেঙ্গে পরিষদের কার্যক্রম পরিচালনা করার নির্দেশন দিলে তিনদিন পর ৫ নং ইউপি চেয়ারম্যান, ৫ নং ইউপি সচিব ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের উপস্থিতে গ্রাম পুলিশ ঝুলিয়ে রাখা তালা ভেঙ্গে পরিষদের কার্যক্রম শুরু করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ১৯৯২ইং সালে এই ইউনিয়ন পরিষদের কার্যালয়টি এখানে স্থাপিত হয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্ত ৩০ বছর পর হঠাৎ করে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন স্কুলের জমি দাবী করেন। তিনি আরো জানান, সরকারি খাস জমির উপর নির্মিত হয়েছে ইউনিয়ন পরিষদের ভবনটি। হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীনের দাবীর কোনো ভিত্তি নেই এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এতে সাধারণ জনগণ উদ্বিগ্ন।

তালা লাগানোর বিষয়ে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন পরিষদের সম্মূখে থাকা ৮টি দোকান ও উপজেলা প্রেসক্লাব হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিতে আছে। তাই আমি বেদখলে থাকা আটটি দোকান ও উপজেলা প্রেসক্লাবে তালা দিতে বলেছি তবে ইউনিয়ন পরিষদে তালা দেয়ার নির্দেশ দেওয়া হয় নাই। কে বা কাহারা ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়েছে আমি বলতে পারবো না। আমাকে বিতর্কিত করার উদ্দেশ্যে অন্য কেউ এটা করে থাকলে এর জন্য আমি দায়ী নই।

হরিপুর উপজেলার নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা’র কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ৫ নং ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি অবহিত করছিল পরে আমি ইউপি চেয়ারম্যানকে বলেছি, তালা ভেঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু করার জন্য ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 5 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 11 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 11 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 1 day আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক