হোম
আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুসলমানদের মতপার্থক্যের সুযোগে তৃতীয় পক্ষ সুবিধা নিচ্ছে: শেখ হাসিনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০১৯ ২:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

dtv
মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ, মতপার্থক্যের সুযোগে তৃতীয় পক্ষ সুবিধা নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বাংলাদেশ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে এ মন্তব্য করেন তিনি।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মুসলিম উম্মাহর ঐক্যের ব্যাপারে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শুভেচ্ছা পৌঁছে দেন জাভেদ জারিফ।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সব কথা জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, মুসলিম উম্মাহর ঐক্য দরকার। আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ, মতপার্থক্যের সুযোগে তৃতীয় পক্ষ সুবিধা নিচ্ছে। মুসলিমরা নিজেদের রক্ত ঝরাচ্ছে, অন্যরা তার সুবিধা নিচ্ছে।
তিনি বলেন, আমরা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য চাই। যদি মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থেকেও থাকে, সেগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এ জন্য রক্তক্ষরণের দরকার নেই।
ভাতৃঘাতী সংঘাত নিরসনে ওআইসিকে কার্যকরী ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক। বাংলাভাষায় প্রচুর ফারসি শব্দের ব্যবহারের কথাও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানান তিনি।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, তিনি দু’জন শিয়া মেয়েকে দত্তক নিয়েছেন।
বৈঠকে দুই দেশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও বেশ প্রশংসনীয়।
সাক্ষাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের পর দেশটির বর্তমান অবস্থার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।https://www.facebook.com/D-TV-881207148717249/

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলা,মামলায় আসামীকে গ্রেফতারের দাবী
আইন-বিচার 36 minutes আগে

ঠাকুরগাঁও হরিপুরে বিজ্ঞান মেলার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি,দালালের ১০ দিনের জেল।
আইন-বিচার 12 hours আগে

সান্তাহারে সরকারি পুকুর রক্ষায় অভিযান,জরিমানার পর অপরাধীদের চাপের মুখে প্রশাসন।
অপরাধ 12 hours আগে

​দিনাজপুরে শান্তিতে ঘুমাতে চাই স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরের খানসামা হোসেনপুর মাদ্রাসায় দুপুরে তালা।
রংপুর 22 hours আগে

সাভারে চালককে জবাই করে হত্যা।
ঢাকা 2 days আগে

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব সরকারি পুকুর কেটে মাটি পাচার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁয়ের পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশের সচেতনতামূলক
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় নারীদের উপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক