ইতিহাস
নির্মাল্য ঘোষ
সেই একটা পরিচয় বহন করে নিয়ে চলেছি প্রতিদিন
আমি এখন ব্রহ্মাণ্ডে বিচরণ করি প্রতিনিয়ত…
সজ্ঞানে কিম্বা আনমনে… কোনো একসময় এই দিনে এখানে ছিলাম…
এখন খেয়াল হল…
আসলে তোমার মেধা প্রেম বিশ্লেষক…
আর আমি অনন্তে হেলান দিয়ে থাকি তোমার প্রতীক্ষায়…
সেই বিস্মযের ঘোরগুলো কত কষ্টকর…
আমি জানি…
পুরুষকে বোঝা অত সহজ নয়….
যারা বুঝেছিল তারা ইতিহাস..