admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
তানিয়া পারভিন তামান্না, স্টাফ রিপোর্টঃ বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী এবং র্যাবের যৌথ অভিযান চলায় আজ মঙ্গলবার ১৮ অক্টোবর থেকে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেবতা খুম, বগালেক, কেওকাড়াডং, তাজিংডংও এই নিষেধাজ্ঞার আওতায়। পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গত ১৫ দিন ধরে বড় আকারে অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও RAB।
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করার কারণে নিরাপত্তার স্বার্থে আজ থেকে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার (১৭ই অক্টোবর) রাতে জেলা প্রশাসন থেকে এতথ্য জানানো হয়। মঙ্গলবার (১৮ই অক্টোবর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
জেলা প্রশাসন জানায়, রুমা ও রোয়াংছড়ির দুর্গম এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আপাতত ভ্রমণে বারণ করা হয়েছে। বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে সম্প্রতি পর্যটকদের ব্যাপক উপস্থিত দেখা গেছে। দেশ-বিদেশের পর্যটকদের নিরাপত্তার জন্য ইতোপূর্বে জেলা-উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কাজ করেছে। অভিযান শেষে পর্যটকরা আবারও ঘুরে বেড়াতে পারবেন পর্যটন কেন্দ্র গুলো।
সম্প্রতি বান্দরবানসহ পার্বত্য এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। বর্তমানে রুমা ও রোয়াংছড়ি সীমান্ত এলাকায় কেএনএফ নামে একটি পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান চলমান রয়েছে বলে সোমবার ঢাকায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এ সব অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এ সব সন্ত্রাসীগোষ্টি যৌথবাহিনিকে কোনঠাসা করতে পর্যটক অপহরণের মত ঘটনাও ঘটাতে পারে। এছাড়া দু পক্ষের সংঘর্ষ চলমান থাকায় এসব অঞলে পর্যটকরা ক্রসফায়ারেও পড়ে যেতে পারেন। তাই পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত রুমা এবং রোয়াংছড়ি আপনার ভ্রমন তালিকা থেকে বাদ দিন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||