admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা। পাকিস্থান বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে। স্কোয়াডে নেই মোহাম্মদ হাফিজ। সোমবার দিবাগত রাতে টি-টোয়েন্টি সিরিজের জন্য এই স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সরাসরি বাংলাদেশের মাটিতে পা রাখবে দলটি। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট খেলবে দুই দল। কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া সফরের জন্য এদিন ১৮ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্কোয়াডের নেতৃত্বে আছেন যথারীতি বাবর আজম।

একই সঙ্গে একমাত্র হাফিজ ছাড়া পাকিস্তানের চলমান বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ১৪ ক্রিকেটারই আসছেন বাংলাদেশে। স্কোয়াডে নতুন করে সুযোগ পাওয়াদের মধ্যে রয়েছেন ইফতিখার আহমেদ, হায়দার আলী ও খুশদিল শাহ। আগামী ১৯ নভেম্বর মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ৩ ম্যাচের এ সিরিজ হবে মিরপুরেই। আগামী ২০ ও ২২ নভেম্বর বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।
এ ছাড়া আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্টটি আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম, ফখর জামান, হায়দার আলী, শাদাব খান, আসিফ আলী, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির এবং শোয়েব মালিক।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||