হোম
ক্রিকেট

অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট ক্রিকেট দল থেকে মাহমুদু্ল্লাহ রিয়াদ বাদ পড়লেন যে কারণে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ২:১১ অপরাহ্ণ

Mahamudullah Riad-mknewsbd

ফাইল ছবি

অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট ক্রিকেট দল থেকে মাহমুদু্ল্লাহ রিয়াদ বাদ পড়লেন যে কারণে ভারত সিরিজে রিয়াদ এভাবে আউট হন জিম্বাবুয়ের সাথে টেস্ট শুরু হচ্ছে ২২শে ফেব্রুয়ারি, সেজন্য ঘোষণা হওয়া দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও নির্বাচকরা বাদ শব্দটি উচ্চারণ করছেন না, কিন্তু একই সময়ে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে তিনি আছেন, তার মানে তাকে বিশ্রাম দেয়া হয়নি। সর্বশেষ আফগানিস্তানের সাথে একটি, ভারতের সাথে দুইটি এবং এরপর পাকিস্তানের সাথে একটি-এই টানা চারটি টেস্ট বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের টেস্ট দলে পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক মুমিনুল হকই আছেন, মুশফিকুর রহিম ফিরেছেন যথারীতি, রিয়াদ বাদ পড়েছেন। দলে ঢুকেছেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। এখনো টেস্ট খেলেননি এমন ক্রিকেটারও আছেন দুইজন- ইয়াসির আলি এবং হাসান মাহমুদ। ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পাকিস্তানে পাঠানো হবে দ্বিতীয় টেস্টের দল।

রিয়াদ প্রসঙ্গেনির্বাচক কী বলছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, একজন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, একটা বিশ্রামের প্রয়োজন আছে এজন্যই এই সিদ্ধান্ত। যদিও এর আগে ২০১৮ সালে বাংলাদেশ ঘরের মাটিতেই জিম্বাবুয়ের সাথে একটি টেস্টে ১৫১ রানে হেরে যায়। যেটি গত ছয় বছরে জিম্বাবুয়ের একমাত্র টেস্ট জয়। জিম্বাবুয়ের সাথে যেহেতু ঘরের মাটিতে খেলছে বাংলাদেশ সেজন্য এটাকে ‘ক্রিকেটার ঝালাইয়ের’ সুযোগ হিসেবে দেখছেন মি: নান্নু। কিন্তু পরে টেস্ট তাকে দলে নেয়া হবে কি না সেটা এখনই বলতে চাচ্ছেন না মিনহাজুল আবেদীন নান্নু।
রিয়াদ প্রসঙ্গে বিশ্লেষণ:
বাংলাদেশের একজন ক্রিকেট সাংবাদিক ও বিশ্লেষক সাজ্জাদ খান বলেন, মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেয়ার পরিকল্পনা মূলত বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহের। ২০১৭ সালে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ১০০তম টেস্টে রিয়াদকে তিনি একাদশ থেকে সরিয়ে নেন। মি. সাজ্জাদ বলছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটারদের সরিয়ে দেয়ার একটা প্র্রক্রিয়া চালু করছে, তারই একটা অংশ এটা। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্টে ৩১ গড়ে ব্যাট করেছেন, যেখানে ওয়ানডে ক্রিকেটে তার গড় ৩৩, বোলিংয়েও খুব বেশি দেয়ার নেই রিয়াদের। মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে মিডল অর্ডারটা খানিকটা লম্বা হয়ে যায়, আবার বলার মতো ব্যাটিংও তিনি করতে পারেননি যেটা নির্বাচকরা বিবেচনা করতে পারতেন।
সাজ্জাদ খান ব্যখ্যা করেন, যেহেতু উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও সাইফ হাসান, ওয়ান ডাউনে নামছেন নাজমুল হোসেন শান্ত যিনি পাকিস্তানে টেস্টে অন্য ব্যাটসম্যানদের চেয়ে দৃঢ় ছিলেন, একই কারণে মিথুনও টিকে গিয়েছেন দলে। আবার মুশফিকুর রহিম ফিরছেন। লিটন দাস উইকেট সামলাবেন একই সাথে মিডল অর্ডারে ব্যাট করবেন এমন একটা জায়গায় রিয়াদ দলে নাজুক অবস্থানে আছে। আরেকজন ক্রিকেট বিশ্লেষক তৌসি ইসলাম বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ১০ ইনিংসে মাত্র একটি ফিফটি হাঁকান। এই ফর্মে একজন ব্যাটসম্যানকে কিভাবে রাখা যায় সেটা একটা প্রশ্ন থেকেই যায়। তবে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ২০১৮ সালে রিয়াদ বেশ ভালো কিছু ইনিংস খেলেছেন।তৌসি ইসলাম এই সিরিজটিকে পরীক্ষা নীরিক্ষা করার একটা সুযোগ হিসেবেও দেখছেন।

মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট পরিসংখ্যান:
বাংলাদেশের নিয়মিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টেস্ট ফিফটি এসেছে ২০১৯ সালে নিউচিল্যান্ডের বিপক্ষে। সেবারই শেষ শতকও আসে। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটো সেঞ্চুরি আছে মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু ২০১০ সালে হ্যামিলটন টেস্টের পর প্রায় আট বছরের ব্যবধানে ২০১৮ সালে মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম সেঞ্চুরি করেন। এই আট বছরে তিনি ফিফটি করেছেন ১২টি, সেখানেও বছর অপেক্ষা করতে হয়েছে কখনো কখনো। বাংলাদেশের ক্রিকেট পরিসংখ্যান নিয়ে কাজ করেন রিফাত এমিল, তিনি বলেছেন, বাংলাদেশিদের মধ্যে বোল্ড অথবা লেগ বিফোরের ফাঁদে পড়ে রিয়াদ আউট হয়েছেন ৩৪ ইনিংস যা দ্বিতীয় সর্বোচ্চ, এর মধ্যে বোল্ড হয়েছেন ২০টি ইনিংসে। আর বল হাতেও খুব প্রভাব ফেলেননি একাদশে। মোট ৪৯ টি টেস্ট খেলা রিয়াদ উইকেট নিয়েছেন ৪৩টি। ক্যারিয়ারের শুরুর দিকে বল করলেও শেষ দিকে বল করেননি খুব বেশি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 minutes আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 39 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক