admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
রতি কান্ত বর্মন,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। জানাগেছে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার কুড়িগ্রাম সিভিল সার্জন বিশেষ অভিযান চালিয়ে নাগেশ্বরী হাসপাতাল গেটে অবস্থিত আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের কারণে বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক সুধাংসু দীর্ঘদিন থেকে বিভিন্ন অনিয়ম করে আসছিলো। এম.বি.বি.এস না হয়ে রোগীর আল্ট্রাসোনোগ্রাম করা বিধান থাকলেও তিনি সে আইনের তোয়াক্কা না করে রোগীর আল্ট্রাসোনোগ্রাম করতেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর এ মুর্শেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় নি।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিবিসি পরীক্ষার অতিরিক্ত ফি,পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবসহ বিভিন্ন অনিয়মের কারণে জেলা সিভিল সার্জন আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন।